JW subtitle extractor

বোন তোমরা প্রিয়

Video Other languages Share text Share link Show times

বোন, আমরা মন থেকে কিছু বলতে চাই:
তোমাদের  বিশ্বাস দেখে কত যে উৎসাহ পাই! 
তোমাদের ত্যাগস্বীকার ভরেছে প্রাণ। 
চাই তোমরা বোঝো বোন, যে তোমরা খুব মূল্যবান।
তাই লিখেছি গান, যাতে মনে রাখো
এই ছোট্ট বাক্য:
বোন তোমরা প্রিয়,
ভুলি না ওই হাসি মুখ।
স্বার্থ ছাড়াই, হও 
নীরবে সব কাজে প্রস্তুত।
ভেবো না তোমার নেই কোনো যে মূল্য, 
আমাদের চোখ দিয়ে দেখো।  
বোন তোমরা প্রিয়।
রোজ কঠোর পরিশ্রম করছ যে দিন-রাত।
অভাবীদের সাহায্য করো না নিয়ে সুনাম। 
নিজ তূরী না বাজিয়ে কত করছ দান!
অন্যদের মুখে তোমরা ফোটাও হাসি অবিরাম
রাখো না হিসাব; জানি চাও না প্রতিদান।
তবু গাইছি গান।
বোন তোমরা প্রিয়,
ভুলি না ওই হাসি মুখ।
স্বার্থ ছাড়াই, হও 
নীরবে সব কাজে প্রস্তুত।
ভেবো না তোমার নেই কোনো যে মূল্য, 
আমাদের চোখ দিয়ে দেখো।  
বোন তোমরা প্রিয়।
যিহোবা হৃদয়ের চেয়ে মহান
তাঁর চোখে তোমরা প্রবালের চেয়েও মূল্যবান
আর তিনি চান যে তোমরা পাও সম্মান।
বোন তোমরা প্রিয়,
ভুলি না ওই হাসি মুখ।
স্বার্থ ছাড়াই, হও 
নীরবে সব কাজে প্রস্তুত।
ভেবো না তোমার নেই কোনো যে মূল্য, 
আমাদের চোখ দিয়ে দেখো।  
বোন তোমরা প্রিয়।
রাখ এক গাল হাসি মুখ।
যাঃয়ের সঙ্গে বন্ধুত্ব থাকবে অটুট।
বোন তোমরা প্রিয়,
বোন তোমরা প্রিয়
বোন তোমরা প্রিয়।
বোন তোমরা প্রিয়।